তারুণ্যের নতুন মাধ্যম শর্ট-ফর্ম ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পাচ্ছেন তরুণ বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর Rohan shekh। কোনো নির্দিষ্ট বিষয়ের গণ্ডিতে আটকে না থেকে নিয়মিত বৈচিত্র্যময় টিকটক ভিডিও উপহার দিয়ে নজর কেড়েছেন তিনি।
টিকটকে রোহানের অফিশিয়াল অ্যাকাউন্ট (@rohan__shekh) ঘুরে দেখা যায়, বিনোদন, দৈনন্দিন জীবন যাপন, ট্রেন্ডিং টপিক কিংবা বিভিন্ন ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন তিনি। শর্ট ভিডিওর বাজারে নতুন নতুন ধারণা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে বেশ আগ্রহী এই তরুণ।
নিজের কাজ নিয়ে Rohan shekh জানান, “আমি এমন কনটেন্ট বানানোর চেষ্টা করি যেন সব ধরনের দর্শকের কাছেই তা আকর্ষণীয় ও উপভোগ্য মনে হয়। নিয়মিত কাজ করার পাশাপাশি শেখার প্রক্রিয়াটি বজায় রেখেছি, যেন প্রতিটা ভিডিওতেই আগের চেয়ে ভালো কিছু উপহার দিতে পারি।”
ভবিষ্যতে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছার কথা জানান Rohan shekh। ক্রিয়েটর ইন্ডাস্ট্রিতে নিজের একটি আলাদা স্থান তৈরি করার লক্ষ্যে তিনি নিয়মিত নিজের ভিডিওর মান উন্নত করার ওপর নজর দিচ্ছেন।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















