সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ট্রাইব্যুনালের হাজতখানায় জন্মদিন উদযাপন, ৩ জনকে শোকজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুরোনো ছবি

ট্রাইব্যুনালের হাজতখানায় আসামিদের কেক কাটার ঘটনায় তিনজনকে শোকজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে আসামিদের জন্য আইনের বাইরে গিয়ে অতিরিক্ত খাবার সরবরাহ এবং হাজতখানায় কেক কাটার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের গারদখানায় কেক কাটার ঘটনা ঘটে। একই সময়ে আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে গারদখানায় প্রবেশ করেন। পরে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এ সময় অন্য আসামিদের উচ্ছ্বাস করতে দেখা যায়।

ঘটনাটি নিয়ে ট্রাইব্যুনাল এলাকায় তোলপাড় শুরু হয় এবং বিষয়টি নিয়ে চলে আলোচনা-সমালোচনা।

পরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, কেক কাটাসহ বিভিন্ন ঘটনায় ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাইব্যুনালের হাজতখানায় জন্মদিন উদযাপন, ৩ জনকে শোকজ

আপডেট টাইম : ০১:১৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬