সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ডিবি পরিচয়ে অপহরণ, ৫০ লাখ টাকা চাঁদা দাবি; যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে চার ব্যক্তিকে অপহরণ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মাহমুদুল হাসান সোহাগ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চরঘাটিনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগ উপজেলার নেওরগাছা পুরাতনপাড়া এলাকার আলী আশরাফ ওরফে ঝন্টুর ছেলে।

আরও পড়ুন: রাণীনগরে চার্জার ভ্যান ও ২৮ বোতল মদকসহ যুবক আটক

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, উল্লাপাড়ার চার ব্যক্তি শাহজাদপুর থেকে একটি প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। পথে পাবনা- বগুড়া মহাসড়কের জংলীপুর জোড়া ব্রিজ এলাকায় কয়েকটি মোটরসাইকেলে থাকা ১৫-১৬ জন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের গাড়ি থামান। পরে তারা প্রাইভেটকারে থাকা চার ব্যক্তিকে জিম্মি করে চরঘাটিনা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীরা কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। এ সময় পুলিশ মাহমুদুল হাসান সোহাগকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নতুন পাইকপাড়া এলাকার সোলায়মান হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

One thought on “ডিবি পরিচয়ে অপহরণ, ৫০ লাখ টাকা চাঁদা দাবি; যুবক গ্রেপ্তার

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ডিবি পরিচয়ে অপহরণ, ৫০ লাখ টাকা চাঁদা দাবি; যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬