সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কালীগঞ্জে ৪০ বছর আগে কৃষকের লাগানো খেজুরগাছ এখন দর্শনার্থীদের মনে Logo অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ। Logo পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Logo শ্রমিক দলের ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন Logo সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান Logo গণভোটের রায় মানলে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বশক্তি নিয়ে নামবে জামায়াত Logo গোপালগঞ্জের নিরাপত্তায় ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন Logo আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ Logo সিআইডি অফিসে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ কর্মী আটক

ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা

সংবাদ সম্মেলনে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন।

নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। কেন্দ্রীয় সংগঠনের ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশের পাশাপাশি মহানগরী উত্তরের পক্ষ থেকে আরও ৬০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন জানান, ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঢাকা মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশকে কেন্দ্র করে একাধিক মিছিল, সভা ও গণসংযোগ চলবে। এ ছাড়া রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে এবং মার্চ মাসে নতুন কর্মসূচি নেওয়া হবে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সরকারের দাবি ও মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে যেন কোনো ব্যবধান তৈরি না হয়, সে বিষয়ে বিএনপি সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার, দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধীদের আইনের আওতায় আনা, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান সেলিম উদ্দিন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো গড়িমসি মেনে নেওয়া হবে না।

এ সময় তিনি জানান, নাগরিকদের ঘরে বসে কয়েক ডজন সেবা দেওয়ার লক্ষ্যে একটি ডিজিটাল অ্যাপ তৈরি করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত, যা নিয়ে শিগগিরই আলাদা সংবাদ সম্মেলন করা হবে।

মহানগর উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে ৪০ বছর আগে কৃষকের লাগানো খেজুরগাছ এখন দর্শনার্থীদের মনে

ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা

আপডেট টাইম : ০৭:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬