সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

তাড়াইলে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময়

কিশোরগঞ্জের তাড়াইলে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের মতবিনিময় সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও অংশীদার সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিবের সভাপতিত্বে মতবিনিময় সভায়  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান ভূঁইয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সার্ভিলেন্স অ্যান্ড মেডিকেল অফিসার ডা. আবদুল মতিন এবং তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম।

সভায় জানানো হয়, তাড়াইল উপজেলার সকল ইউনিয়নের ১ বছর বয়স থেকে সব বয়সী মানুষকে (গর্ভবতী নারী ব্যতীত) দুই ডোজ করে ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে। আগামী ২২ আগস্ট ২০২৬ থেকে তাড়াইলে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিম আহমেদ অন্তরের প্রেজেন্টেশন উপস্থাপন ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমেদ আলেক, সহ-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম ভূঁইয়া বাকীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা।

সভায় কলেরা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের গুরুত্ব, ক্যাম্পেইনের কার্যক্রম, অনলাইন রেজিস্ট্রেশন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা ক্যাম্পেইন সফল করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তাড়াইলে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময়

আপডেট টাইম : ০৪:১৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬