সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

তাড়াইল বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলমগীর আর নেই

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারের ওষুধ ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের বিপরীত পাশের ‘জাহানারা মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী আশরাফুল হক আলমগীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার ধানমন্ডি ১৫/এ (শংকর বাসস্ট্যান্ড সংলগ্ন) ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশরাফুল হক আলমগীর তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের মৃত মাওলানা আবদুল হামিদ বেলংকীর তৃতীয় সন্তান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমআর নামাজের পর বেলংকা পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও জানা যায়, আশরাফুল হক আলমগীর ইসলামী ছাত্র শিবির তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি ছিলেন।

One thought on “তাড়াইল বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলমগীর আর নেই

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

তাড়াইল বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলমগীর আর নেই

আপডেট টাইম : ০৩:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারের ওষুধ ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের বিপরীত পাশের ‘জাহানারা মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী আশরাফুল হক আলমগীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার ধানমন্ডি ১৫/এ (শংকর বাসস্ট্যান্ড সংলগ্ন) ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশরাফুল হক আলমগীর তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের মৃত মাওলানা আবদুল হামিদ বেলংকীর তৃতীয় সন্তান।
আরও পড়ুন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ড. ওসমান ফারুক