সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

“থাকিস তুই সুখে”

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৪৪ জন দেখেছেন
মোঃ শিবলী নোমান 
ভুলে যাওয়ার জন্যই কি
      রেখেছি তোকে বুকে?
যতই দূরে থাকিসনা কেন
      থাকিস তুই সুখে।
চাঁদও কিন্তু সারা রাত
      একা জেগে থাকে।
দূর আকাশের পানে শুধু
      দেখা যায় তাকে।
তবুও মানুষের ভালোবাসা
      থাকে দূরের চাঁদে।
গোপনে গোপনে চাঁদ তাই
      দেখা দেয় রাতে।
মানুষ যে তাকে ভালবাসে
      চাঁদ এটা বোঝে ।
গভীর রাতের সেই মানুষকে
      চাঁদ তাই খোঁজে।
দূরের সেই ভালোবাসার
      বেশি আবেগ থাকে।
ভালোবাসার মানুষটা যদি
      বুঝতে পারে তাকে।
তাই চাঁদ একা থাকে
      ওই আকাশের মাঝে।
একক ভাবে তুমি থাকো
       এই হৃদয়ের ভাজে।
ট্যাগ :
85
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

“থাকিস তুই সুখে”

আপডেট টাইম : ০১:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
মোঃ শিবলী নোমান 
ভুলে যাওয়ার জন্যই কি
      রেখেছি তোকে বুকে?
যতই দূরে থাকিসনা কেন
      থাকিস তুই সুখে।
চাঁদও কিন্তু সারা রাত
      একা জেগে থাকে।
দূর আকাশের পানে শুধু
      দেখা যায় তাকে।
তবুও মানুষের ভালোবাসা
      থাকে দূরের চাঁদে।
গোপনে গোপনে চাঁদ তাই
      দেখা দেয় রাতে।
মানুষ যে তাকে ভালবাসে
      চাঁদ এটা বোঝে ।
গভীর রাতের সেই মানুষকে
      চাঁদ তাই খোঁজে।
দূরের সেই ভালোবাসার
      বেশি আবেগ থাকে।
ভালোবাসার মানুষটা যদি
      বুঝতে পারে তাকে।
তাই চাঁদ একা থাকে
      ওই আকাশের মাঝে।
একক ভাবে তুমি থাকো
       এই হৃদয়ের ভাজে।