সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরের দাইনুর সীমান্তে ১,৫১০ পিস ট্যাপেন্টাডল জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীন দাইনুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। জব্দ করা ট্যাবলেটগুলোর সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃপক্ষ।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন দাইনুর সীমান্তে বিজিবির একটি টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা বাংলাদেশ অভ্যন্তরে ১ হাজার ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করে দাইনুর বিওপি ক্যাম্পে নিয়ে যান।

বিজিবি আরও জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের দাইনুর সীমান্তে ১,৫১০ পিস ট্যাপেন্টাডল জব্দ

আপডেট টাইম : ০৬:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬