সিরাজগঞ্জ , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

দিনাজপুর-৬ ধানের শীষের ডা. জাহিদ হোসেন বিজয়ী

দিনাজপুর-৬ আসনে বেসরকারি ফলাফলে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা.এজেডএম জাহিদ হোসেন। ১৯৯টি ভোটকেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পেছনে ফেলে তিনি বিজয়ী হন।
নির্বাচন পরবর্তী প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডা. এজেডএম জাহিদ হোসেন মোট ভোট পেয়েছেন ২ লাখ ৫ হাজার ১১৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনওয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট, ১৪ হাজার ৪১৫ ভোটের ব্যবধানে ডা.জাহিদ জয় লাভ করেন।
নির্বাচনের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে ভোটারদের মাঝে নিরাপদ বোধ ও স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে।
ভোট গণনা শুরুর পর থেকেই ডা. জাহিদের এগিয়ে থাকার খবর আসতে থাকে। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর তার নির্বাচনী এলাকায় সমর্থকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের স্লোগান আর আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এই বিজয়কে এলাকার সাধারণ মানুষ এবং গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা।
72
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর-৬ ধানের শীষের ডা. জাহিদ হোসেন বিজয়ী

আপডেট টাইম : ০১:০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬