ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় রোববার একটি ভবন ধসে পড়েছে। ধসের পর উদ্ধারকাজে জেসিবি মেশিন মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, ভবন ধসের ঘটনায় ঠিক কতজন আটকা পড়েছেন বা আহত হয়েছেন, তা এখনো জানা যায়নি। এ পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল তল্লাশি ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১টার দিকে দিল্লি ফায়ার বিভাগে ভবন ধসের খবর আসে। খবর পাওয়ার পর জরুরি সেবা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, জাকার্তার প্রধান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
ঘটনার পর কংগ্রেস নেতা অভিষেক দত্ত এ ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেন। তিনি ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত সহায়তার আহ্বান জানান।
অভিষেক দত্ত এএনআইকে বলেন, নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো দিল্লিতে শিশুরা প্রাণ হারাচ্ছে এবং এভাবে ভবন ধসে পড়ছে। তিনি প্রাণহানিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এই মুহূর্তে সরকারের প্রধান মনোযোগ হওয়া উচিত ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের সহায়তায়।
ঘটনাস্থলে বর্তমানে উদ্ধার অভিযান চলছে। তবে ভবন ধসের ঘটনায় আরও কেউ আটকা পড়েছেন কি না বা কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য হিন্দু, এএনআই

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 





















One thought on “দিল্লিতে ভবন ধসে ধ্বংসস্তূপে আটকা অনেকে, উদ্ধার ৬”