সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

দুই তারকার নৈপুণ্যে সেনেগালের বিপক্ষে জয়ের হাসি ব্রাজিলের

সংগৃহীত ছবি

শনিবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ব্রাজিল ২-০ গোলে সেনেগালকে পরাজিত করেছে।

বিশ্বকাপের বাছাইপর্ব পার হওয়া এই দুই দলের লড়াইয়ে ব্রাজিলের হয়ে গোল দুটি করেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও এবং অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো।

কার্লো আনচেলত্তির ব্রাজিল দল এস্তেভাও, মাতেউস কুনিয়া, রদ্রিগো এবং ভিনিসিউস জুনিয়রের মতো তারকাদের নিয়ে গড়া আক্রমণভাগ নিয়ে ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে।

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা কুনিয়ার একটি হেড বারে লেগে ফিরে এলেও, ম্যাচের ২৮তম মিনিটে চেলসির ১৮ বছর বয়সী বিস্ময়-বালক এস্তেভাও ব্রাজিলকে লিড এনে দেন। বক্সের ডান দিক থেকে বল পেয়ে তিনি সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান। ব্রাজিলের জার্সিতে এটি তার দশ ম্যাচে চতুর্থ গোল।

প্রথম গোলের রেশ না কাটতেই ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক কাসেমিরো। রদ্রিগোর একটি ফ্রি-কিক থেকে বল পেয়ে ৩৩ বছর বয়সী এই তারকা ব্যাকপোস্ট থেকে দারুণভাবে বল জালে জড়ান।

বিরতির পর ব্রাজিলের গোলরক্ষক এদেরসনের একটি ভুলের সুযোগে সেনেগালের ইলিমাস এনদিয়াই ব্যবধান কমানোর সুযোগ পেলেও তার শটটি পোস্টের বাইরে লাগে। সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

উল্লেখ্য, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ২০২১ সালের আফ্রিকা কাপ অফ নেশনস বিজয়ী সেনেগাল উভয় দলই উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

দুই তারকার নৈপুণ্যে সেনেগালের বিপক্ষে জয়ের হাসি ব্রাজিলের

আপডেট টাইম : ১২:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫