সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

দুধের দাম না বাড়ালে মিল্কভিটায় সরবরাহ বন্ধের ঘোষণা খামারিদের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন

জহুরুল ইসলাম, শাহজাদপুর থেকে:

দেশের সর্ববৃহৎ সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ মিল্কভিটা খামারীদের উৎপাদিত দুধের দাম প্রতি লিটারে ১০ টাকা বৃদ্ধি না করলে পুরোপুরি দুধ সর্বরাহ বন্ধের ঘোষণা দিয়েছে সমবায়ীরা।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বেলা ১১টার দিকে বাঘাবাড়ি মিল্কভিটার প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এমন ঘোষণা দেন প্রাথমিক সমবায় সমিতির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিস্টরা রয়ে গেছে মিল্কভিটায়। একারনেই নানা অযুহাতে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করলেও প্রাথমিক সমবায়ীদের দুধের দাম দিচ্ছে ৪৫-৫০ টাকা মাত্র। অথচ এই দুধই তারা বিক্রি করছে ১০০ টাকা লিটার। এদিকে ক্রমাগত ভাবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপাদনে খরচ বাড়ছে প্রতিনিয়ত। অপরদিকে প্রান্তিক খামারিদের দুধের দাম থেকে প্রতিলিটারে ৬০ পয়সা করে গবাদীপশুর জাত উন্নতকরন এবং চিকিৎসা বাবদ মিল্কভিটা কেটে রাখলেও সেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা। সেইসাথে মিল্কভিটার শেয়ার বাবদ প্রতিলিটারে ৪০ পয়সা করে রাখলেও সেসবের কোট সার্টিফিকেট দিচ্ছে না কতৃপক্ষ। এরফলে মিল্কভিটায় দুধ সর্বরাহে আগ্র কমছে প্রন্তিক খামারিদের। সিরাজগঞ্জ-পাবানা মিল্কশেড এড়িয়ায় প্রতিদিন ২ থেকে আড়াই লাখ লিটার দুধ উৎপাদন হলেও মিল্কভিটায় দুধ সর্বরাহ হচ্ছে মাত্র ২০ হাজার লিটার। এরফলে মিল্কভিটা আজ ধ্বংসের মুখোমুখি হয়েছে।

বক্তার ১০ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, প্রতি লিটার দুধে ১০ টাকা বৃদ্ধি না করা হলে মিল্কভিটায় পুরোপুরি দুধ সর্বরাহ বন্ধ করে দেওয়া হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ মিল্কভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রেশমবাড়ি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান মোঃ এনামুল হক নয়ন, পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান আব্দুর রউফ।

মানবন্ধন শেষে বাঘাবাড়ি বড়াল সেতুর উত্তর পাশে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ মিছিল করে প্রাথমিক সমবায় সমিতির সদস্যরা।

89
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দুধের দাম না বাড়ালে মিল্কভিটায় সরবরাহ বন্ধের ঘোষণা খামারিদের

আপডেট টাইম : ০৩:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫