মোঃ শিবলী নোমান
খাঁচার পাখি ছেড়ে গেলে
আসেনা আর ফিরে।
তবু কেন কল্পনা করি
সেই পাখিকে ঘিরে।
মনের পাখি বনে গিয়ে
মুক্ত আকাশে উড়ে
ভালোবাসা দিয়েও তাকে
রাখা যায়না ধরে।
ইচ্ছে তার উড়াল দেবে
বন্দি খাঁচা থেকে।
কিভাবে তাকে রাখবো আমি
মিছে মিছি ডেকে।
পোষা পাখি ছেড়ে গেলে
ভোলা যায় না তাকে।
চলে গেলে হৃদয় থেকে
কল্পনায় সে থাকে।
মায়া ভরা সেই পাখিকে
কেমনে ভুলি তাই।
চোখ খুলে চোখের সামনে
তাকে দেখতে পাই।
হৃদয় সে পোষা পাখি
যতই দূরে থাকে।
কল্পনার সেই চোখ দিয়ে
দেখতে পাই তাকে।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 






















