সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ পেল গোলাপগঞ্জ

ছবি : সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো থানায় চালু হতে যাচ্ছে ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’। প্রবাসীদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় নেওয়া হয়েছে এ ব্যতিক্রমী উদ্যোগ।

রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে এ হেল্প ডেস্ক কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

জানা গেছে, সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে চালু হওয়া এ কর্নারের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের আইনি জটিলতা নিরসন, অভিযোগ গ্রহণ, পরামর্শ এবং প্রয়োজনীয় পুলিশি সেবা দ্রুত ও কার্যকরভাবে গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশে অবস্থানরত বিপুলসংখ্যক প্রবাসীর জেলা হিসেবে সিলেটে এ ধরনের উদ্যোগ প্রবাসীদের আইনি সুরক্ষা ও সেবাপ্রাপ্তি আরও সহজ করবে। পাশাপাশি থানাভিত্তিক প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করার ক্ষেত্রেও এটি দেশের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

এ বিষয়ে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সিলেট অঞ্চল প্রবাসী-অধ্যুষিত। আমাদের অসংখ্য প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নানা সময়ে তারা আইনি জটিলতা, হয়রানি এবং প্রয়োজনীয় পুলিশি সেবা পেতে ভোগান্তির শিকার হন। এই বাস্তবতা বিবেচনায় গোলাপগঞ্জ মডেল থানায় দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আমার বিশ্বাস, এই কর্নারের মাধ্যমে প্রবাসীরা দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে প্রয়োজনীয় পুলিশি ও আইনি সহায়তা পাবেন।

এমপি আরও বলেন, এটি শুধু একটি সেবাকেন্দ্র নয়, বরং প্রবাসীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ ও সম্মানের একটি প্রতীক। ভবিষ্যতে এ উদ্যোগ দেশের অন্যান্য থানার জন্যও একটি অনুসরণীয় মডেল হবে বলে আমি আশা করি।

তিনি বলেন, আমাদের প্রবাসীরা দেশের গর্ব। তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় এবং তাদের পরিবারের পাশে থাকতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাব। জনগণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ পেল গোলাপগঞ্জ

আপডেট টাইম : ১০:৩৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬