সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

দেশে শুরু হয়েছে নির্বাচনী আমেজ :ধর্ম উপদেষ্টা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৩৪ জন দেখেছেন

জনতার কণ্ঠ.কম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করছে।

​শনিবার (১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। যারাই নির্বাচিত হবেন, সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবেন। দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। কারণ এটি যদি ব্রেক হয়, দেশের অগ্রগতি, দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে।

​তিনি আরও বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সব সময় বসে থাকে। বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায় তারা। নির্বাচন নিয়ে দাবি-দাওয়া, আন্দোলন চলছে এবং চলবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা পালন করছি। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

মডেল মসজিদ প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ইতোমধ্যে ৩৫০ এর মতো মসজিদ নির্মাণ হয়ে গেছে। হস্তান্তর না হওয়া মসজিদগুলো প্রক্রিয়াধীন রয়েছে। যেসব মসজিদের কাজ ত্রুটিপূর্ণ হয়েছে এগুলো নিয়ে আমরা একটি তদন্ত কমিটি করেছি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ জেলার অন্য রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা।

89
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে শুরু হয়েছে নির্বাচনী আমেজ :ধর্ম উপদেষ্টা

আপডেট টাইম : ০৬:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫