ধুনট ( বগুড়া) প্রতিনিধি:
জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে বগুড়ার ধুনটে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলাম বগুড়ার ধুনট উপজেলা শাখার উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, বাস স্ট্যান্ডে এলাকায় সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির ও বগুড়া-০৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।
জামায়াত নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু,জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, জামায়াত নেতা আব্দুল বাছেদ, পৌর জামায়াতের সেক্রেটারী তরিকুল ইসলাম, জামায়াত নেতা ফিরোজ আহমেদ, মাওলানা ওহাব সহ সকল ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার: 



















