সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৪০ জন দেখেছেন
নওগাঁ ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
নওগাঁর বদলগাছীতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আহত এক ডাকাতের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে আটক ডাকাতকে গণপিটুনির এ ঘটনা ঘটে।  নিহতের নাম আশাদুল অরফে বিয়া (৪২)। তিনি উপজেলার কোলা পালশা গ্রামের আব্দুল এর ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জগৎনগর গ্রামে ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে আশাদুলসহ ৫-৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। এসময় আলামিনের পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাকাতদের আটকের চেষ্টা করে। এতে উভয়পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও আশাদুলকে আটক করে হাত-পা বেঁধে মারধর করা হয়।
এসময় আশাদুল গণপিটুনিতে গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বদলাগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, নিহত আশাদুলের নামে ইতিপূর্বে ডাকাতির মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।
94
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট টাইম : ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫