সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ ৪ জন নিখোঁজ

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তবে সন্ধ্যা পর্যন্ত তাঁদের সন্ধান না পাওয়ায় শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬), টাঙ্গাইলের জুয়েল মিয়ার ছেলে মো. শান্ত (২৪) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তাঁরা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তাঁরা গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। সাঁতার না জানায় তাঁরা আর তীরে উঠতে পারেননি। পরে তাঁদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান।

বিষয়টি সঙ্গে থাকা লোকজন দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা নদীতে নেমে তাঁদের খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। নদীতে প্রবল স্রোতের কারণে সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান গণমাধ্যমকে বলেন, ‘নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল এলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।’

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, সাঁতার না জানার কারণে তাঁরা নদীর স্রোতে তলিয়ে গেছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও উদ্ধার অভিযান সমন্বয় করছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ ৪ জন নিখোঁজ

আপডেট টাইম : ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬