সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ইয়াবার চালান: গ্রেপ্তার বাসচালক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস চালানোর আড়ালে ইয়াবা পাচারের অভিযোগে একটি বাসের চালককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৪৭০ পিস ইয়াবা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী–ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে বাঁধন প্লাস পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। অভিযানে বাসটির চালক মো. শিপন (৩১) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিপন সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব চাকলা গ্রামের সিকান্দার কারীর বাড়ির মৃত হাফিজ উল্লার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বাস চালানোর আড়ালে পরিবহন শ্রমিকদের একটি চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবা এনে বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ইয়াবার চালান: গ্রেপ্তার বাসচালক

আপডেট টাইম : ০৭:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬