সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

“পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে, দুই আরোহী নিহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 85
জনতার কন্ঠ ডেস্ক:

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজারের ঈদগাঁও সদর ইউনিয়নের কানিয়াছড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে জিহাদ (১৯) এবং জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদু শুক্কুরের পুত্র রাকিব ইসলাম (২০)।

নিহতদের বন্ধু ইউসুফ বলেন, আমরা ৬ বন্ধু ৩টি মোটরসাইকেলে করে সাজেক যাচ্ছিলাম। রাত ১১টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে জিহাদ ও রাকিবের মোটরসাইকেলে হঠাৎ বিকট শব্দ শুনি। পেছনে তাকিয়ে দেখি, একটি পিকআপ তাদের চাপা দিয়ে চলে যাচ্ছে। ঘটনাস্থলেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম বলেন, দুজনকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল, তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, চুনতি জাঙ্গালিয়া এলাকায় প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে এবং এতে অনেক প্রাণহানি ঘটছে।

দুর্ঘটনার পরপরই পার্বত্য বান্দরবানের লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আজিজনগর চাম্বি বাজার এলাকা থেকে পিকআপের চালক মো. আমির উদ্দীন (২৪) ও সহকারী জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আটক করে। ঘাতক পিকআপটিও জব্দ করা হয়।

আহমেদ মোর্শেদ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর আজিজনগরের দিকে যাওয়া ঘাতক গাড়িটি চিহ্নিত করে স্থানীয়দের সহায়তায় আটক করি। যেহেতু ঘটনাস্থল দোহাজারী হাইওয়ে থানার আওতাধীন, তাই আটক চালক, সহকারী ও গাড়িটি সেখানে হস্তান্তর করা হবে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জুলফিকার আলী বলেন, আটক চালক, সহকারী এবং পিকআপটি থানায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র:কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

“পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে, দুই আরোহী নিহত

আপডেট টাইম : ১২:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫