সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ পুনর্নির্ধারণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর আওতায় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের তারিখ পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগের নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর যোগদান করতে হবে নির্বাচিতদের। একই সঙ্গে ৪ অক্টোবর তাদের পদায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপ-সচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর শূন্য পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ ২৯ অক্টোবর থেকে পরিবর্তন করে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে।

এতে আরও জানানো হয়, নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। নির্বাচিতদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।

উল্লেখ্য, যোগদান শেষে আগামী ৪ অক্টোবর পদায়ন করা হবে। এরপর পরবর্তী সময়ে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ পুনর্নির্ধারণ

আপডেট টাইম : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬