সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফুলবাড়ী বিজিবির অভিযানে ১ লাখ ১৭ হাজার টাকার ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযানে ৮৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২১১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। জব্দ করা এসব পণ্যের সিজারমূল্য ১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফউজ্জামান।

বিজিবি জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন চৌঠা বিওপি, বনতারা ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৮৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২১১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ৩৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী, ২৮ প্যাকেট বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, ৪০ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা, ২৪ প্যাকেট আগরবাতি ও ২ পিস জর্দা জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজারমূল্য ১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটক করতে দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী বিজিবির অভিযানে ১ লাখ ১৭ হাজার টাকার ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ

আপডেট টাইম : ০১:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬