সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাবলেট-সিরাপ জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৫০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য এক লাখ এক হাজার ৫০০ টাকা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান, পিএসসি।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তর থেকে ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাবলেট-সিরাপ জব্দ

আপডেট টাইম : ০১:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬