সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাই পণ্য জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর আওতাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং কসমেটিক্সসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৩ হাজার ৩৮০ টাকা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ২৯ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর মধ্যরাতে ২৯ বিজিবির অধীন খাঁনপুর বিওপি, বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের টহল দল পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ৫১ পিস ভারতীয় কসমেটিক্স, ১০ প্যাকেট খাবার সামগ্রী, ৩৬ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা এবং ১২ প্যাকেট আগরবাতি জব্দ করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অসাধু চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবি কঠোর ও পেশাদার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাই পণ্য জব্দ

আপডেট টাইম : ০১:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬