সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বয়স লুকিয়ে বিশ্বকাপ জয়, এবার নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ক্রিকেটার

চলতি বছরের জুলাইয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফরে খেলা লেগস্পিনার রোহিত যাদবকে বয়স জালিয়াতির দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই অপরাধে নিষিদ্ধ করা হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারকেও। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এ তথ্য জানানো হয়েছে।

সিজন শুরুর আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) তাদের খেলোয়াড়দের নথিপত্র যাচাইকরণের উদ্যোগ নিলে এই অনিয়ম ধরা পড়ে। এর প্রেক্ষিতে চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে নির্ধারিত ৫টি একদিনের ম্যাচ এবং দুটি একাধিক দিনের ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে রোহিতকে।

বেঙ্গলের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করা রোহিতের প্রকৃত বয়সের সাথে দাখিল করা তথ্যে প্রায় ২৭ মাসের গরমিল রয়েছে বলে জানিয়েছে জানিয়েছে সিএবি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুমোদিত সব রাজ্য সংস্থাকে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: মেসিকে ঘিরে আর্জেন্টিনার ম্যাচে বিশেষ সম্মাননা

একই অপরাধে আরও ৬৪ জন খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে সিএবি। এই তালিকায় রয়েছেন ক্যারিবিয়ানে অনুষ্ঠিত ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সেরা পারফর্মার ও বাঁহাতি পেসার রবি কুমার।

একই বছর বেঙ্গলের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হলেও রবি কুমারকে শেষবার মাঠে দেখা গেছে ২০২৩ সালে। বয়সভিত্তিক পর্যায়ে অভিষেকের পর থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তার অর্জিত সব রেকর্ড বাতিল বলে গণ্য করা হবে। ক্রিকইনফোর তথ্যমতে, রবি কুমারের ক্ষেত্রে বয়সের হেরফের ছিল ৪০ মাসেরও বেশি।

অতীতেও ভারতীয় ক্রিকেটে বাড়তে থাকা বয়স জালিয়াতি রোধে নানামুখী পদক্ষেপ নিয়েছে বিসিসিআই।

২০২০ সালে একটি ‘ক্ষমা নীতি’ (অ্যামনেস্টি স্কিম) চালু করেছিল বোর্ড। সেই নিয়মে বলা হয়েছিল, কোনো নিবন্ধিত খেলোয়াড় নিজ থেকে বয়সের ভুল তথ্য স্বীকার করে সঠিক জন্মতারিখ জমা দিলে তিনি নিষেধাজ্ঞা থেকে রেহাই পাবেন। তবে পরবর্তী সময়ে তথ্য গোপন করার বিষয়টি প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

অনূর্ধ্ব-১৯ স্তরে বয়স যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রিকেটারদের জন্মনিবন্ধন সনদের পাশাপাশি স্কুল বা কলেজের শিক্ষা সংক্রান্ত যত বেশি সম্ভব নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে বোর্ড।

One thought on “বয়স লুকিয়ে বিশ্বকাপ জয়, এবার নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ক্রিকেটার

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বয়স লুকিয়ে বিশ্বকাপ জয়, এবার নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ক্রিকেটার

আপডেট টাইম : ০৬:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬