সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশি শিক্ষার্থী লিমনের পর এবার বৃষ্টির মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এর আগে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের নিচ থেকে অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর একই স্থানে মানুষের শরীরের আরও কিছু বিচ্ছিন্ন অংশ খুঁজে পায় পুলিশ।

শুক্রবার (১ মে) নিহত বৃষ্টির ভাইকে কল করে তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট। বৃষ্টির পরিবারকে মরদেহ বাংলাদেশে ফেরানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এদিকে, জামিল লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আগামীকাল দেশের উদ্দেশে পাঠানো হবে। তার মরদেহ দুবাই হয়ে সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছাবে।

লিমন ও বৃষ্টির হত্যাকারী হিশাম আবুঘরবের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। আদালত তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, নিহত জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বাংলাদেশি শিক্ষার্থী লিমনের পর এবার বৃষ্টির মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৮:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬