সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ দলে নতুন দায়িত্বে মোহাম্মদ রফিক

মোহাম্মদ রফিক । ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিককে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেলেন বাঁহাতি এই স্পিনার। আজ শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা শেষে সিদ্ধান্তটি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ২৬ মার্চ বিশেষ প্রদর্শনী ম্যাচে বাংলাদেশের কোচ হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন রফিক। তার চাওয়া, দেশের ক্রিকেট যেন শীর্ষ পর্যায়ে যায়। তিনি বলেন, ‘আমি তো এটার আশায় বসে আসি। বিসিবি যদি মনে করে আমার চেয়ে ভালো কোচ পায়, আমি বলব ভালো। আমি চাচ্ছি বাংলাদেশের ক্রিকেট একটা টপ লেভেলে যাক। আমার চেয়ে যদি ভালো কোচ পায় আমাকে কেন নেবে? কিন্তু যদি আমি ওদের চেয়ে বেটার হই, আমি বিসিবিকে অনুরোধ করব যে আমাকে ডাকুন।’

৫৫ বছর বয়সী রফিক দেশের ক্রিকেটে প্রথম তারকা স্পিনার। ১৯৯৫ থেকে ২০০৮ পর্যন্ত লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন। স্পিনারের স্বর্গরাজ্য বাংলাদেশে বল হাতে সফল রফিক ৩৩ টেস্টে নিয়েছেন ১০০ উইকেট। ওয়ানডেতে ১২৫ ম্যাচে ১২৫ শিকার তার নামের পাশে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন এক উইকেট।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বাংলাদেশ দলে নতুন দায়িত্বে মোহাম্মদ রফিক

আপডেট টাইম : ০৯:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬