সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক Logo চার নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা Logo বাড়ির দরজায় কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি: আতঙ্কে পরিবার Logo আজ সন্ধ্যার আগেই দেশের ২০ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা Logo ঝড়ের তাণ্ডবে কুমিল্লায় ৩৫টি ট্রান্সফর্মার অচল, বিপাকে ১৭ উপজেলা Logo রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্য, স্বাস্থ্যঝুঁকি ও দুর্ভোগে জনজীবন Logo রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার, ছিনতাই সন্দেহ Logo বাবরের অনবদ্য সেঞ্চুরিতে পিএসএলের ফাইনালে উঠলো পেশোয়ার

বাবরের অনবদ্য সেঞ্চুরিতে পিএসএলের ফাইনালে উঠলো পেশোয়ার

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে দারুণ প্রত্যাবর্তন করেছেন বাবর আজম। কোয়ালিফায়ার ম্যাচে তার রেকর্ডগড়া অনবদ্য সেঞ্চুরিতে ভর করেই সহজ জয় তুলে নিয়ে ফাইনালে উঠলো পেশোয়ার জালমি।

করাচিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ করে পেশোয়ার। ইনিংসের ভিত্তি গড়ে দেন বাবর আজম। ৫৯ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংসে তিনি হাঁকান ১২টি চার ও ৪টি ছক্কা। শুরুতে ভালো ভিত্তি এনে দেন মোহাম্মদ হারিস, এরপর কুশল মেন্ডিসের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন বাবর। শেষদিকে অ্যারন হার্ডির দ্রুত রান দলকে বড় সংগ্রহ এনে দেয়।

এই সেঞ্চুরির মাধ্যমে চলতি আসরে নিজের দ্বিতীয় শতক পূর্ণ করেন বাবর। একই সঙ্গে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে আসেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটেও তার শতকের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ভেঙে পড়ে ইসলামাবাদ ইউনাইটেড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি ১৫১ রানে অলআউট হয়, ফলে ৭০ রানের বড় ব্যবধানে হারে তারা।

ইসলামাবাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সামির মিনহাস। অধিনায়ক শাদাব খান করেন ২৫ রান। এছাড়া ইমাদ ওয়াসিম ২২ এবং ডেভন কনওয়ে ২০ রান করেন।

বাবরের অনবদ্য ইনিংস ও দলগত পারফরম্যান্সে ভর করে ফাইনালে উঠে শিরোপার আরও কাছে পৌঁছে গেল পেশোয়ার জালমি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১

বাবরের অনবদ্য সেঞ্চুরিতে পিএসএলের ফাইনালে উঠলো পেশোয়ার

আপডেট টাইম : ১০:৩৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬