চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
বাবার সাথে কাঠমিস্ত্রির কাজ করতে গিয়েছিল মাসুদ রানা (২৬) নামে এক যুবক। এ সময় ঘরের চালে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান তিনি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে।নিহত মাসুদ রানা পার্শ্ববর্তী কুর্কি গ্রামের হারুন আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, চৌদ্দরশি গ্রামের মো.রফিকের বাবা হারুন আলীর সাথে কাঠমিস্ত্রির কাজে গিয়েছিলেন মাসুদ রানা। কাজের জন্য নির্মাণাধীন টিনের ঘরের চালে উঠেন তিনি। এ সময় উপরে থাকা বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌহালী থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক জানান, বাবার সাথে কাঠমিস্ত্রির কাজ করার সময় ঘড়ের উপরে থাকা বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই যুবকের আহত হন।স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রিপোর্টার: 






















