সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 38

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছে টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান বিসিবির নির্বাচনে ভোটাধিকার হারানো ও ক্রিকেট রাজনীতিতে প্রভাব হারানোর বিষয়টিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

মিজানুর রহমান বলেন, ‘ওনারা বিপিএল আয়োজন করতে পারবেন কি না সেটাই প্রশ্ন। নতুন নির্বাচিত কমিটিতে কারা আছে, যাদের ওপর ভর করে এমন বড় আয়োজন হবে? নামটাই বলুন।’

বিসিবি নির্বাচন শেষ হওয়ার পর নতুন কমিটি কবে গঠিত হবে তা ঠিক হয়নি। ফলে নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। এর প্রভাবে ফরচুন বরিশাল ইতোমধ্যেই বিদেশি ক্রিকেটারদের সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

মিজানুর রহমান আরও জানান, ‘যেসব খেলোয়াড়কে সাইন করেছিলাম, সেগুলো সব বাতিল করতে হচ্ছে। ডিসেম্বরে বিপিএল আয়োজন কার্যত অসম্ভব।’

এমন পরিস্থিতিতে বরিশালের শিরোপাধারী দলের হ্যাটট্রিক স্বপ্নও ধাক্কা খেতে পারে। গত কয়েক আসরে দলের অন্যতম ভরসা ছিলেন তামিম ইকবাল। তবে বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের পর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এখনো কোনো আলোচনা হয়নি।

গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহাবুব আনামও নির্বাচনে অংশ না নেয়ায় নতুন কমিটিতে থাকছেন না। তাই ফ্র্যাঞ্চাইজি আহ্বান, প্লেয়ার্স ড্রাফট এবং টুর্নামেন্টের সময়সূচি নির্ধারণ—সবকিছুই অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

বরিশাল কর্ণধারের অভিযোগ, বছরের পর বছর বিনিয়োগ ও পরিশ্রমের পরও ফ্র্যাঞ্চাইজিগুলো প্রাপ্য সম্মান পাচ্ছে না। ফলে বিপিএলের ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন তৈরি হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

আপডেট টাইম : ০৬:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫