ম্যাকাইয়ে ভয়াবহ শুরু হলেও শেষ পর্যন্ত নিজেদের সর্বনিম্ন টেস্ট ইনিংসের রেকর্ড ভাঙতে হয়নি বাংলাদেশকে। তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামের লড়াইয়ে ৪৩ রানের গণ্ডি পেরিয়েছে সফরকারীরা।
২০১৮ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেটিই এত দিন ছিল টেস্টে দলের সর্বনিম্ন সংগ্রহ।
ম্যাকাইয়ে ১২ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর এবার সেই বিব্রতকর রেকর্ড ভাঙার শঙ্কা জেগেছিল।
এরপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের প্রতিরোধে সেই শঙ্কা কিছুটা কাটে।
মিরাজ ১১ ও হাসান ১০ রান করে ফেরার পরও শেষদিকে তাইজুল ও শরিফুল লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত ৪৩ রান পেরিয়ে নিজেদের লজ্জার রেকর্ডটি অক্ষত রাখে বাংলাদেশ!
মিরাজ ও তাইজুলের জুটিতে বাংলাদেশের দলীয় স্কোর ৬০ পেরিয়েছে।
তাইজুল ১০ এবং শরিফুল ১২ রানে ব্যাটিং করছেন।
প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়ে শুরু করা বাঁহাতি পেসার মিচেল স্টার্ক মাত্র ২২ বলের মধ্যে তুলে নেন পাঁচ উইকেট। তার আগুনে বোলিংয়েই একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।