সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিয়ে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

মুক্তারুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিয়ে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন মুক্তারুল ইসলাম নামে এক যুবক। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত স্ট্যাটাস দেন তিনি।

সোমবার (৯ মার্চ) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এ ঘটনা ঘটে। তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান।

এর আগে উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া গ্রামের নিজ বাড়িতে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খান মুক্তারুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুক্তারুল ইসলামের। ওই মেয়েটিকে বিয়ে করার জন্য তিনি পরিবারকে বারবার অনুরোধ করেন। তবে পরিবার তাকে আগে কোনো কাজ বা উপার্জনের ব্যবস্থা করার পর বিয়ে করার পরামর্শ দেয়। এ নিয়ে পরিবার ও তার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।

সোমবার রাতে তার দুলাভাই তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনো কথা না শুনে রাতে কোনো একসময় মুক্তারুল ফেসবুকে ‘দেখা হবে হাসরের ময়দানে’ লিখে একটি স্ট্যাটাসে দেন। এরপর তিনি ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিয়ে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

আপডেট টাইম : ০৩:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬