‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কাটলা ক্রীড়া একাডেমি অ্যান্ড ব্লাড ডোনেশন গ্রুপের আয়োজনে মঙ্গলবার বিকেল ৫টায় কাটলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটির উদ্বোধন করেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন।

ফাইনাল খেলায় হরিহরপুর বলাম কাটলা ক্রীড়া একাডেমি দল অংশ নেয়। নির্ধারিত সময়ে উভয় দল কোনো গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কাটলা ক্রীড়া একাডেমিকে হারিয়ে হরিহরপুর দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও টুপি তুলে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, কাটলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি নাজির হোসেন, কাটলা ক্রীড়া একাডেমি অ্যান্ড ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা।

হাসান আলী, (হাকিমপুর), দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















