নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের নেতৃত্বাধীন নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যবিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।
অতি শিগগিরই নীলফামারী জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 























