সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

বিশ্বকাপের ফেভারিট দল নিয়ে মেসির ভবিষ্যদ্বাণী

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলোর নাম জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে নিজের দল আর্জেন্টিনাকে সবচেয়ে বড় ফেবারিট হিসেবে দেখছেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, বর্তমান ফর্ম বিবেচনায় কয়েকটি দল আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে। তার মতে, ফ্রান্স, স্পেন ও ব্রাজিল এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দাবিদারদের মধ্যে থাকবে।

বিশেষ করে ফ্রান্সকে নিয়ে আলাদা করে প্রশংসা করেন মেসি। তিনি বলেন, ‘ফ্রান্স আবারও খুব শক্তিশালী দল হয়ে উঠেছে।’ কাতার বিশ্বকাপের স্মরণীয় ফাইনালের প্রতিদ্বন্দ্বীদের নিয়ে তার এই মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।

স্পেনের নতুন প্রজন্মের দল নিয়েও মুগ্ধ আর্জেন্টাইন অধিনায়ক। তরুণদের নিয়ে গড়া দলটি ভবিষ্যতে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে বলেও মনে করেন তিনি।

একই সঙ্গে ব্রাজিলকে কখনোই বিশ্বকাপের হিসাবের বাইরে রাখা যায় না বলে মন্তব্য করেন মেসি। তার মতে, বড় আসরে ব্রাজিল সব সময়ই অন্যতম শক্তিশালী দল।

মেসির তালিকায় রয়েছে পর্তুগালও। তিনি মনে করেন, অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া দলটি বড় কিছু করতে পারে। দলটির নেতৃত্বে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে নিজের দল আর্জেন্টিনাকেও একেবারে খাটো করে দেখেননি মেসি। তিনি বলেন, ‘এই দল একসঙ্গে থাকলে সব সময় লড়াই করতে জানে।’ পাশাপাশি সতর্ক করে দিয়ে তিনি বলেন, বিশ্বকাপে সব সময়ই অপ্রত্যাশিত কিছু ঘটে।

সব মিলিয়ে, ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার মিশনে নামলেও, মেসির চোখে তারা একমাত্র ফেবারিট নয়।

সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা করে উজবেকিস্তানের চমক

প্রথম দল হিসেবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে উজবেকিস্তান। ছবি : সংগৃহীত

প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন উজবেকিস্তান। ৪০ সদস্যের এই দল নিয়ে তাসখন্দে তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবেন ফ্যাবিও ক্যানাভারো। এখান থেকেই নির্বাচিত করা হবে চূড়ান্ত দল।

প্রথমিক দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলার জায়গা পেয়েছেন। এই তালিকায় আছেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড নোদির আবদুরাজ্জাকভ, মিডফিল্ডার শেরজোদ এসানভরা। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা ফরোয়ার্ড খুসাইন নরচায়েভ ও জালোলিদ্দিন মাশারিপভও আছেন প্রাথমিক দলে।

বিশ্বকাপে উজবেকিস্তানের প্রথম ম্যাচ ১৭ জুন মেক্সিকোতে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশন। পরের ম্যাচ হিউস্টনে পর্তুগালের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন আটলান্টায় কঙ্গো ডিআরের বিপক্ষে।

গোলকিপার- ভ্লাদিমির নাজারভ, উৎকির ইউসুপভ, বতিরালি এরগাশেভ, আবদুভোখিদ নেমাতভ।

ডিফেন্ডার- ইব্রোখিমখালিল ইউলদোশেভ, আভাজবেক উলমাসালিয়েভ, জাখঙ্গির উরোজভ, রুস্তমজন আশুরমাতভ, মুখাম্মাদকোদির হামরালিয়েভ, উমারবেক এশমুরোদভ, আবদুকোদির খুসানভ, আবদুল্লাহ আবদুল্লাহয়েভ, ফারুখ সায়ফিয়েভ, খোজিয়াকবার আলিজোনভ, শেরজোদ নাসরুল্লায়েভ, মুহাম্মাদরাসুল আবদু মাজিদভ, বেহরুজ করিমভ, দিয়র ওরতিকবোয়েভ।

মিডফিল্ডার- কুভান্দিক রুজিয়েভ, শেরজোদ এসানভ, নদিরবেক আবদুরজোকভ, ওদিলজন খামরোবেকভ, উমারালি রাখমোনালিয়েভ, আলিশের ওদিলভ, সাদরোরবেক বাখরোমভ, আকমাল মজগোভয়, ওতাবেক শুকুরভ, জামশিদ ইস্কান্দারভ, জাসুরবেক জালোলিদ্দিনভ, আজিজজন গানিয়েভ।

ফরোয়ার্ড- আব্বোসবের ফায়জুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, দোস্তনবেক খামদামভ, ওস্টন উরুনভ, রুসলানবেক জিয়ানভ, আজিজবেক আমোনভ, খুসাইন নরচায়েভ, শেরজোদ তেমিরভ, ইগর সের্গিয়েভ, এলডোর শমুরোদভ।

ব্রাজিলিয়ান তারকা নেইমার অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন

সান্তোস এফসির অনুশীলনে ১৮ বছর বয়সী তরুণ সতীর্থ রবিনহো জুনিয়রের সঙ্গে তর্কে জড়িয়ে এবং তাকে চড় মেরে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি।

সম্প্রতি দেপোর্তিভো রেকলেটার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নেইমার জানান, উত্তেজনার মুহূর্তে তিনি মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছিলেন। অভিজ্ঞ এই ফরোয়ার্ড স্বীকার করেন, অনুশীলনের সময় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছিল এবং তিনি যা করেছেন তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নেইমার জানান, তিনি ইতোমধ্যেই ব্যক্তিগতভাবে রবিনহো জুনিয়র এবং তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।

সাবেক ব্রাজিলিয়ান তারকা রবিনহোর ছেলে রবিনহো জুনিয়র এই বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকে জানালে সান্তোস এফসি অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। তবে ড্রেসিংরুমের এই উত্তেজনা নিরসনে নেইমার নিজেই উদ্যোগী হন এবং পুরো দলের সামনে রবিনহো জুনিয়রের কাছে দুঃখ প্রকাশ করেন।

পাল্টা রবিনহো জুনিয়রও তার আচরণের জন্য ক্ষমা চান এবং বিষয়টি সেখানেই মীমাংসা হয়। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রবিনহো জুনিয়র শারীরিক লাঞ্ছনার বিষয়টি নিশ্চিত করলেও জানান, নেইমার দ্রুতই নিজের ভুল বুঝতে পেরেছিলেন। শৈশবের আইডলের এমন আচরণে তিনি কিছুটা মর্মাহত হলেও নেইমারের আন্তরিক ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছেন এবং ক্লাব ছাড়ার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সান্তোসেই মনোনিবেশ করার কথা জানিয়েছেন।

এদিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সান্তোসের প্রধান কোচ কুকা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, অনুশীলনে এ ধরনের আচরণ কোনোভাবেই স্বাভাবিক হিসেবে দেখার সুযোগ নেই। অন্যদিকে নেইমারের দাবি, তার বিশ্বব্যাপী পরিচিতির কারণে বিষয়টি যতটা বড় করে দেখা হচ্ছে, ফুটবল মাঠে বা অনুশীলনের তীব্র উত্তেজনার মুহূর্তে এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। তবে সব তিক্ততা কাটিয়ে বর্তমানে দুই খেলোয়াড়ের মধ্যেই সুসম্পর্ক বজায় রয়েছে বলে ক্লাব সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ ছাড়ার আগে আবেগঘন বার্তা দিলেন ক্যাবরেরা

গত ৩০ এপ্রিল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। চার বছর দায়িত্বে থাকার পর তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারও আগে থেকেই তার বিদায়ের দাবি উঠেছিল। চুক্তির মেয়াদ শেষে তাকে ছেড়ে দিয়েছে। বাংলাদেশ অধ্যায় শেষ হওয়ার পর এবার ক্যাবরেরা আবেগঘন বার্তা দিয়েছেন।

২০২২ সালের জানুয়ারিতে ক্যাবরেরা বাংলাদেশের দায়িত্ব নেন। ৪১ বছর বয়সীর অধীনে ৩৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় ও ড্র সমান ১০টি করে, হার ১৯টি। ১০ জয়ের মধ্যে সর্বোচ্চ তিনটি করে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে, কম্বোডিয়ার বিপক্ষ দুটি; সিশেলস ও ভারতের বিপক্ষে একটি করে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এবার বিদায়ী পোস্টে নিজের অনুভূতি ব্যক্ত করলেন। বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে থাকা প্রধান কোচ তিনি। তার অধীনে ১৪ বছরে প্রথমবার সাফের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। দুই দশকেরও বেশি সময় পর ভারতকে হারানোর মতো সাফল্যও আছে তাদের, যা গর্বিত করেছে স্প্যানিশ কোচকে।

ক্যাবরেরা লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার পথচলা শেষ হলো। চার বছর ও চার মাস পর, জাতীয় দলের প্রধান কোচ হিসেবে যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম, আমি এমন অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি, যার প্রতিটি মুহূর্ত সার্থক ছিল।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা মাঠে ও মাঠের বাইরে অনেক লম্বা পথ চলেছি। হাজারো ভক্তের সামনে খেলা থেকে শুরু করে দর্শকে ঠাসা স্টেডিয়ামগুলোতে অবিস্মরণীয় রাত, এমন সব মুহূর্ত তৈরি হয়েছে যেগুলো সবসময় বাংলাদেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’

লম্বা পোস্টে তার আরও কথা, ‘একসঙ্গে আমরা দৃঢ় পরিচিতি ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করেছি, যার মাধ্যমে আমরা মহাদেশের শক্তিশালী জাতীয় দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ১৪ বছর পর সাফ সেমিফাইনালে ওঠা, ২২ বছরে প্রথমবার ভারতকে হারানো এবং ২০১৬ সালের পর ফিফার সর্বোচ্চ র‌্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু মাইলফলক আমরা ছুঁয়েছি।’

ক্যাবরেরার দাবি, তার অধীনেই বাংলাদেশের ফুটবলের শক্ত ভিত তৈরি হয়েছে। তিনি বললেন, ‘বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্য আমরা যে পথ তৈরি করেছি, তার জন্য আমি গর্বিত। এই সময়ে ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের অভিষেক হয়েছে, যারা এশিয়ার অন্যতম তরুণ জাতীয় দল প্রতিষ্ঠা করেছে এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করেছে।’

ইরানের ফুটবল প্রধানকে ঢুকতে দিল না কানাডা

ভিসা থাকা সত্ত্বেও কানাডায় প্রবেশ করতে পারলেন না ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ। বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে একটি কনভেনশনে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির অভিবাসন কর্মকর্তাদের ‘অগ্রহণযোগ্য আচরণ’-এর মুখে পড়ে প্রতিনিধিদলসহ তিনি তুরস্কে ফিরে গেছেন বলে দাবি করেছে ইরান।

অন্যদিকে, কানাডা সরকার এই নিষেধাজ্ঞার পেছনে সরাসরি রাজনৈতিক কারণ তুলে ধরেছে। ৬৬ বছর বয়সী মেহদি তাজের সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কথিত সম্পর্কের কথা জানিয়েছে তারা। উল্লেখ্য, ২০২৪ সালে কানাডা আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

কানাডা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইআরজিসি কর্মকর্তারা কানাডায় অগ্রহণযোগ্য এবং আমাদের দেশে তাদের কোনো স্থান নেই।’ ব্যক্তিগত গোপনীয়তার কারণে বিস্তারিত মন্তব্য না করলেও তারা স্পষ্ট করেছে যে, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তাদের অবস্থান অত্যন্ত কঠোর।

এই ঘটনার প্রভাব সরাসরি ফুটবল বিশ্বকাপের ওপর পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনটি দেশে আয়োজিত এই মেগা টুর্নামেন্টে ইরান দলের ভ্রমণ, ভিসা ও নিরাপত্তা নিয়ে আগে থেকেই জটিলতা ছিল। বর্তমান পরিস্থিতিতে ইরানের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকরা অবাধে যাতায়াত করতে পারবেন কি না, তা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মেহদি তাজের সঙ্গে ফেডারেশনের মহাসচিব হেদায়াত মোমবেনি এবং ডেপুটি হামেদ মোমেনিসহ পুরো প্রতিনিধিদলটি অপমানের প্রতিবাদে পরবর্তী ফ্লাইটেই কানাডা ত্যাগ করেন।

ফিফা ম্যাচগুলো যথাসময়ে আয়োজনের ওপর জোর দিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা এখন তুঙ্গে।

নাচোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে   প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট  ২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নাচোল উপজেলা পরিষদ মাঠে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের  সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও টুর্নামেন্টের সদস্য সচিব মজনু মিয়া।
​সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​​বালক বিভাগের ফাইনালে ‘শাপলা’ দলের  গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে ‘রজনী গন্ধা’ দলের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
বালিকা বিভাগের ফাইনালে ‘মেঘনা’ দলের  নাসিরাবাদ দুলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়  ‘যমুনা’ দলের  ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।
​প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের টুর্নামেন্ট থেকেই আগামী দিনের দক্ষ ফুটবলার উঠে আসবে যারা দেশের নাম উজ্জ্বল করবে।”
​খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।
এদিন এমপি ড. মু মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক মিটিং এ উপস্থিত সকল স্টাফদের সাথে উন্নয়নের লক্ষে মতবিনিময় করেন এবং রোগীদের খোঁজ খবর নেন।
 এছাড়াও নাচোল পৌর সভার সকল স্টাফদের সাথে পরিচিত ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

বিশ্বকাপের ফেভারিট দল নিয়ে মেসির ভবিষ্যদ্বাণী

আপডেট টাইম : ১১:২৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬