সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ বৈঠক আজ

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান অনেকে। এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে সভাপতির বৈঠকের সিদ্ধান্ত নিয়ে চলছে কানাঘুষা।

জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার (৫ এপ্রিল) দুপুরে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুপুরে বিসিবি প্রাঙ্গণে হতে যাওয়া বৈঠকে বুলবুলের সঙ্গে থাকার কথার রয়েছে নতুন নির্বাচক প্যানেল ও কোচিং প্যানেলের সদস্যদের। আলোচনার বিষয়বস্তু স্পষ্ট করা হয়নি। ধারণা করা হচ্ছে, এটি সৌজন্য সাক্ষাৎ। লম্বা সময় পর দেশে ফিরে ক্রিকেটারদের সঙ্গে বসার সুযোগ হয়নি বুলবুলের।

বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে গত মাসে গঠিত হয় তদন্ত কমিটি। আজ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এনএসসি থেকে ক্রীড়া মন্ত্রণালয়ে দেওয়া হবে প্রতিবেদন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাতে তুলে দেওয়া হয় সেটি।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ৫ সদস্যের তদন্ত কমিটির মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি বুলবুলসহ বেশ কয়েকজন পরিচালক। বিসিবি সভাপতির পর প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তদন্ত কমিটির মুখোমুখি হন। এনএসসি গঠিত স্বাধীন তদন্ত কমিটি পরবর্তীতে কথা বলেছিল বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের সঙ্গে।

গত ১১ মার্চ অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে এনএসসি। বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে তদন্ত প্রতিবেদনের ওপর।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ বৈঠক আজ

আপডেট টাইম : ০১:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬