সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্ল্যাকমেল করে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

বগুড়ায় এক নারীকে ধর্ষণের পর আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে ব্ল্যাকমেল করার অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. মাসুদকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে আসামি মাসুদকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করেছে র‍্যাব। এর আগে বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ ওই এলাকার মো. সায়েদ আলীর ছেলে।

জানা গেছে, ৩৪ বছর বয়সি ভুক্তভোগী নারীর স্বামী চার বছর ধরে প্রবাসে থাকেন। একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সূত্রে মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মাসুদ জোরপূর্বক ওই নারীর মোবাইল ফোন কেড়ে নেন এবং তা ফেরত দেওয়ার কথা বলে নিজের বাড়িতে ডেকে নেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে মাসুদ তাকে প্রথমে জোরপূর্বক ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করে রাখেন।

পরবর্তীকালে সেই ধারণকৃত ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে ভুক্তভোগী নারীকে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২২ আগস্ট বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, ঘটনার পর থেকে আসামি মাসুদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আলাদীপুর এলাকায় অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্ল্যাকমেল করে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬