সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জে মঙ্গল শোভাযাত্রা

যুগ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের মুজিব সড়ক থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়।

মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা বক্তব্য রাখেন।

বক্তারা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণের আদর্শকে  ধারণ করে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে।

এছাড়াও ঢোল, হারমনিয়ামসহ নানা রকমের বাদ্যযন্ত্রে সুসজ্জিত হয়ে কীর্তন পরিবেশন করতে থাকে ভক্তরা।

One thought on “ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জে মঙ্গল শোভাযাত্রা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জে মঙ্গল শোভাযাত্রা

আপডেট টাইম : ০৩:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬