সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভাইয়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সাবেক ছাত্রদল নেতা জুয়েল

জটিল কিডনি রোগে আক্রান্ত বড় ভাই মো. মাসুদুর রহমানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী নূরে আলম সিদ্দিকী জুয়েল।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুদুর রহমান পেশায় স্বাস্থ্য বিভাগের একজন মাঠপর্যায়ের কর্মী। গত প্রায় এক মাস ধরে তিনি গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বর্তমানে সপ্তাহে তিনবার তাকে ডায়ালাইসিস করতে হচ্ছে। চিকিৎসকদের মতে, জীবনের ঝুঁকি এড়িয়ে দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য দ্রুত কিডনি প্রতিস্থাপন করাই এখন একমাত্র পথ।

একদিকে অসুস্থ ভাইয়ের ব্যয়বহুল চিকিৎসা, অন্যদিকে প্রতিদিনের অনিশ্চয়তা—সব মিলিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় কাটছে জুয়েলের পরিবারের প্রতিটি দিন। জীবনের এই কঠিন সময়ে নিজের রাজনৈতিক ত্যাগের অধ্যায়গুলো যেন বারবার তার স্মৃতিতে ফিরে আসছে।

জুয়েল জানান, দলের দুঃসময়ে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষের হিংস্রতার শিকার হয়ে একাধিকবার শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্তও হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর তিনি ব্যক্তিগত কোনো সুবিধা বা পদের প্রত্যাশায় দলের দ্বারে যাননি। তবে আজ চরম পারিবারিক বিপদের দিনে তিনি নিজের দল ও সরকারপ্রধানকে অন্তত মানবিক দৃষ্টিকোণ থেকে পাশে চান।

জুয়েল দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার অসুস্থ বড় ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাইয়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সাবেক ছাত্রদল নেতা জুয়েল

আপডেট টাইম : ০৭:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬