সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 61

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত ভিমরুলের কামড়ে শিশু তামিমের (৪) মৃত্যু হয়েছে। নিহত তামিম উপজেলার শিবপুর ইউপির জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে।

বুধবার (০১ অক্টোবর) বিকেল ৩টার দিকে স্বজনরা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ভিমরুল কামড়ালে শিশু তামিম আহত হয়। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে বিকেল ৩টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাদ্দাম হোসেন জানান, ভিমরুল কামড়ানোর পর যদি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হতো, তাহলে হয়তো চিকিৎসার মাধ্যমে বাঁচানোর সুযোগ ছিল। স্থানীয়ভাবে চিকিৎসা করাতে অনেক সময় নষ্ট হওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি। ভিমরুলসহ বিষাক্ত পোকার কামড়ে কেউ আক্রান্ত হলে সর্বপ্রথম হাসপাতালে আনতে হবে।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুল পোকার কামড়ে তামিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। এটি খুবই হৃদয়বিদারক ও অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা।

শিশু তামিমের মৃত্যুতে স্বজনরা ও এলাকাবাসী শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০১:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫