সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ভেনেজুয়েলা অভিযান ছিল টেলিভিশন শো’র মতো: ট্রাম্প

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় সামরিক অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুরো অভিযানটি তিনি শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ দেখেছেন এবং তার কাছে সেটি ছিল টেলিভিশন শো দেখার মতো।

শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিশ্বের আর কোনো দেশ এত নিখুঁতভাবে এমন অভিযান চালাতে পারত না। তিনি দাবি করেন, মার্কিন সেনাদের গতিশীলতা ও কৌশল ছিল অসাধারণ।

ট্রাম্প বলেন, আমি পুরো অভিযান দেখেছি। আমার মনে হয়েছে যেন টিভি শো দেখছি। আমাদের সেনারা দুর্দান্ত কাজ করেছে। অন্য কেউ এত সুন্দরভাবে এই অভিযান চালাতে পারত না।

তিনি আরও জানান, এত বড় অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হয়নি। শুধু দুজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন।

শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

ফক্স নিউজকে ট্রাম্প জানান, মাত্র চার দিন আগেই তিনি এই অভিযানের অনুমোদন দিয়েছিলেন।

তিনি বলেন, অপারেশনটি ছিল খুবই জটিল। এতে বহু যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে এমন সফল অভিযান সত্যিই প্রশংসার যোগ্য।

সূত্র : ফক্স নিউজ

93
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলা অভিযান ছিল টেলিভিশন শো’র মতো: ট্রাম্প

আপডেট টাইম : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬