সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মনের মতো মন

মহসিন আলম মুহিন

 মহসিন আলম মুহিন

কত তিতিক্ষার পর পেলাম তোমায় আপন করে,
কোথা’ ছিলে, আসলে না কেন আরো কিছুটা ভোরে।।
ছিলো ঘর এলোমেলো, নোংরায় ভরা সংসার,
ঘোমটা পড়ে এলে লজ্জাবতী, করলে নিজ হাতে কদর।।
কেমনে চালালে ভাঙা এ তরী, টানলে কেমনে দাঁড়,
বাহির মাঝে ছিলাম পড়ে, তুমিই ছিলে আধার।।
গোলা ভরা ধান, গোয়ালের গরু সবার যত্ন করে,
সোনামনিদের মানুষ করলে, কতইনা কষ্ট সহ্য করে।।
বুঝতে দিলেনা, নিজের দরকার, চাহিদা কোন কিছু,
সদাই ব্যস্ত, কার কি প্রয়োজন, সেই ভাবে নিলে পিছু ।।
হাড়ভাঙা খাটুনি কতোনা খাটলে, সংসারের দায় নিয়ে,
নিজের জন্য নিলেনা কিছুই, তিলে তিলে গেলে ক্ষয়ে।।
ব্যবসা-বাণিজ্যে বুদ্ধি খাটিয়ে, ঠেকালে ক্ষতির ভাগ,
জোর করে কভু আমার বলে, ছাড়নি কখনও হাক।।
লিখিতে গিয়া অশ্রু ঝরে, কেঁপে কেঁপে উঠে মোর হিয়া,
কি লিখিব বলো, আমি অযোগ্য-তব সুখ কেড়ে নিয়া।।
সকলের ভালো করতে খেয়াল নিজেকে করলে শেষ,
এমন দরদী মনের মানুষ থাকলে-সংসার চলে বেশ।।
মনের মতো মন না পেলে, বাড়ে যে শুধুই জ্বালা,
পেয়েছি তোমারে, জীবনআধাঁরে, হোক তব সব ভালা।।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মনের মতো মন

আপডেট টাইম : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬