সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

মাত্র ১ রানেই ২ উইকেট হারাল বাংলাদেশ, বিপর্যয় সামলাবেন কে?

১১ রানে ব্যাট করছেন মাহফিজুল ইসলাম। ছবি: ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বিপদে বাংলাদেশ। কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের আগুন বোলিংয়ে যেন চোখে সরষে ফুল দেখছেন ব্যাটাররা।

সাত বলের মধ্যে দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে, মাত্র এক রানের ব্যবধানে। দলীয় ১১ রানে প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম থামেন। জানসেনের বলে রায়ান রিকেলটনের গ্লাভসে ধরা পড়েন তিনি। দক্ষিণ আফ্রিকান পেসারের আগের ওভারের শেষ বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। তানজিদ রিভিউ নিয়ে বেঁচে যান, তার ব্যাট নয় প্যাড ছুঁয়ে বল পড়েছিল রিকেলটনের হাতে। কিন্তু জানসেনের পরের ওভারের প্রথম বলে থামতে হলো তাকে মাত্র ৪ রান করে।

নতুন ব্যাটার হিসেবে নেমে মুমিনুল হক খেলতে পেরেছেন মাত্র ৩ বল। ১ রান করে তিনি রাবাদার বলে বোল্ড হন। ১১ ও ১২ রানে বাংলাদেশ হারাল দুটি উইকেট। আগের ইনিংসে ম্যাচের প্রথম বলে ডাক মারা মাহফিজুল ইসলাম রবিন দুইবার জীবন পান। একবার প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাত ফসকে, আরেকবার রিভিউ নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি রানের খাতা খোলেন রাবাদাকে চার মেরে।

৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা অস্বস্তির মধ্যে পড়েছিল। তখনও বাংলাদেশের চেয়ে তারা ২৪ রানে পিছিয়ে ছিল। দলের অবস্থা দেখে রায়ান রিকেলটন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ১০০ রানের লিড নিতে পারলেই যেন স্বস্তি পান তারা। এই ব্যাটারের লক্ষ্য পূরণ হয়েছে, বরঞ্চ তার কথা বিবেচনা করলে চাওয়ার চেয়ে বেশিই পেয়েছে প্রোটিয়ারা। এদিন একটি শতাধিক ও চল্লিশোর্ধ্ব দুটি জুটিতে ১৫৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। ৫৫৭ রানে দক্ষিণ আফ্রিকা থেমেছে। হাসান সর্বোচ্চ চার উইকেট নেন। মিরাজ ও তাসকিন পান দুটি করে উইকেট। তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মাত্র ১ রানেই ২ উইকেট হারাল বাংলাদেশ, বিপর্যয় সামলাবেন কে?

মাত্র ১ রানেই ২ উইকেট হারাল বাংলাদেশ, বিপর্যয় সামলাবেন কে?

আপডেট টাইম : ০৭:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬