সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাহিরা খানের পরিবারে আসছে নতুন অতিথি

নতুন অতিথির অপেক্ষায় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বেবি বাম্পের ছবি প্রকাশ করে নিজেই সুখবরটি জানিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে সাদা রঙের ঢিলেঢালা গাউনে দেখা গেছে মাহিরাকে। এক হাতে বেবি বাম্প ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ছবির সঙ্গে খুব বেশি আনুষ্ঠানিকতা না রেখে মাহিরা লিখেছেন, ‘মানুষ পরিকল্পনা করে, তবে শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই কার্যকর হয়।’

অভিনেত্রীর এমন ঘোষণায় মুহূর্তেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে ওঠে তার সামাজিক যোগাযোগমাধ্যম। চলতি টরন্টো চলচ্চিত্র উৎসরও মাহিরার জন্য ছিল বিশেষ ব্যস্ততার। উৎসবের ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননাও পেয়েছেন তিনি।

আরও পড়ুন:

মাহিরার এটি দ্বিতীয় সন্তান। ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে এটি তার প্রথম সন্তান। ২০২৩ সালের অক্টোবরে সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এর আগে আলি আসকারির সঙ্গে তার সংসারে ১৭ বছর বয়সী ছেলে আজলানের জন্ম হয়।

দীর্ঘ অভিনয়জীবনে পাকিস্তানি চলচ্চিত্র ও টেলিভিশনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মাহিরা। ২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘বিন রয়ে’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। টেলিভিশনেও ‘শেহর-ই-জাত’ ও ‘সাদকায়ে তোমারে’র মতো জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ের খবরও এবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন মাহিরা। তার এই ঘোষণার পর শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মাহিরা খানের পরিবারে আসছে নতুন অতিথি

আপডেট টাইম : ০৪:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬