সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

মুন্সিগঞ্জ তিন আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্রসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শেখ মো. কামাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি নূর হোসাইন নূরানী ও বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী আনিছ মোল্লা।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ সমর্থনকারী ভোটারের তালিকা দিতে হয়। সেই ক্ষেত্রে ১০ জন সমর্থনকারী ভোটারের সঙ্গে কথা বলতে গেলে একজন ভোটারকে পাওয়া যায়নি বিধায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসাইন নূরানী ও বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লা এবং মনোনয়নপত্রের সঙ্গে বিভিন্ন তথ্যে সামঞ্জস্য না থাকার কারণে সিপিবির প্রার্থী শেখ মো. কামাল হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
93
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জ তিন আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট টাইম : ০৮:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬