সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেঘের আত্মত্যাগ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 335

(বর্ষার কবিতা)

স্বপন চন্দ্র দাস

ভরা এই ভাদরে-
শুভ্র আকাশ ঢাকে ঘণকালো চাদরে।
পিয়া রবে পাপিয়া উড়ে যায় বাহিরে।

কালো মেঘ ভেঙে আসে ঝরঝর বৃষ্টি
বরষা-বাদলে আজ প্রকৃতির তুষ্টি।

ছন্দে ছন্দে আহা, বৃষ্টির নৃত্যে
ফসলের মাঠ হাসে আনন্দ চিত্তে।

বৃষ্টি বৃষ্টি ‍তুমি, সৃষ্টির আনন্দ
ভিজিয়া সিক্ত করো ধরনী তৃষ্ণার্ত।

তব পাদস্পর্শে চঞ্চল সবুজ বন
বাতাসে সুর তোলে ঝনঝন শনশন।

দুষ্ট বৃষ্টি তুমি, যত হবে বেয়ারা
রুক্ষ প্রকৃতিতে ঝরে হাসির ফোয়ারা।

নিজেকে নিঃশেষে মেঘমালা রিক্ত
তপ্ত ধরা হলো তব রসে সিক্ত।

রিমঝিম রিমঝিম বারিধারা ছড়িয়ে
তপ্ত ধরা তার জলে দিল ভিজিয়ে

পরের শান্তিসুখে নিজেকে বিলিয়ে
কিযে সুখ অকৃত্রিম মেঘ বিনে কে জানে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘের আত্মত্যাগ

আপডেট টাইম : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

(বর্ষার কবিতা)

স্বপন চন্দ্র দাস

ভরা এই ভাদরে-
শুভ্র আকাশ ঢাকে ঘণকালো চাদরে।
পিয়া রবে পাপিয়া উড়ে যায় বাহিরে।

কালো মেঘ ভেঙে আসে ঝরঝর বৃষ্টি
বরষা-বাদলে আজ প্রকৃতির তুষ্টি।

ছন্দে ছন্দে আহা, বৃষ্টির নৃত্যে
ফসলের মাঠ হাসে আনন্দ চিত্তে।

বৃষ্টি বৃষ্টি ‍তুমি, সৃষ্টির আনন্দ
ভিজিয়া সিক্ত করো ধরনী তৃষ্ণার্ত।

তব পাদস্পর্শে চঞ্চল সবুজ বন
বাতাসে সুর তোলে ঝনঝন শনশন।

দুষ্ট বৃষ্টি তুমি, যত হবে বেয়ারা
রুক্ষ প্রকৃতিতে ঝরে হাসির ফোয়ারা।

নিজেকে নিঃশেষে মেঘমালা রিক্ত
তপ্ত ধরা হলো তব রসে সিক্ত।

রিমঝিম রিমঝিম বারিধারা ছড়িয়ে
তপ্ত ধরা তার জলে দিল ভিজিয়ে

পরের শান্তিসুখে নিজেকে বিলিয়ে
কিযে সুখ অকৃত্রিম মেঘ বিনে কে জানে।