সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মোটর সাইকেলযোগে পাচারকালে ১০৫ বোতল ফেন্সিডিলসহ আটক ২

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 219

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে মোটর সাইকেলযোগে পাচারকালে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, নগদ ৬ হাজার ৪৮০ টাকা ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (১ আগষ্ট) দুপুরে জেলা সদরের রায়পুর ১নং মিলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লক্ষীপুর গ্রামের মোঃ একাবর আলীর ছেলে মোঃ নবাব চৌধুরী (২৫) ও মোবারকপুর গ্রামের মৃত সেন্টু রহমানের ছেলে মোঃ সেলিম রেজা (৩৫)।

শনিবার (২ আগষ্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, আসামিরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে গাড়িতে পরিবহন করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তাদের ১০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মোটর সাইকেলযোগে পাচারকালে ১০৫ বোতল ফেন্সিডিলসহ আটক ২

আপডেট টাইম : ০৬:০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫