সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মোয়াজ্জেম হোসেন মাসুদ’কে ঘিরে বাড়ছে দেশীগ্রাম ইউনিয়ন বাসীর প্রত্যাশা

তাড়াশ উপজেলা’র আওতাধীন দেশীগ্রাম ইউনিয়নের প্রতিটি অলিগলি থেকে শুরু করে রাজনীতির আড্ডা-সবখানেই এখন একটি নাম বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে। তিনি দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মাসুদ। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের লড়াই-সংগ্রামের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখে তিনি এখন সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। দেশীগ্রাম ইউনিয়নবাসী তাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখার জোরালো দাবি তুলছেন।
​রাজনীতির মাঠ থেকে সামাজিক উদ্যোগ-দীর্ঘ সময় ধরে সক্রিয় ভূমিকা রাখায় মোয়াজ্জেম হোসেন মাসুদ এখন জনমনে বিশেষ জায়গা করে নিয়েছেন। দলীয় রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানো’র কারণে তিনি এখন আলোচনার কেন্দ্রে।
স্থানীয়দের একটি বড় অংশ মনে করেন, দেশীগ্রাম ইউনিয়নের সুশৃঙ্খল পরিবেশ ও উন্নয়নের জন্য তার মতো একজন অভিজ্ঞ ও জনবান্ধব নেতার প্রয়োজন।
​গত কয়েক বছরে দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন সংকটে মোয়াজ্জেম হোসেন মাসুদে’র উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তাল রাজনৈতিক পরিস্থিতির সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে এবং ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
​নিজের এই জনপ্রিয়তা এবং চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মোয়াজ্জেম হোসেন মাসুদ বেশ ইতিবাচক। তিনি বলেন, ​”রাজনীতি মানে শুধু ক্ষমতা বা দলীয় কর্মসূচি নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। আমি সবসময় চেয়েছি একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে। সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য।”
​ইউনিয়নবাসী মনে করেন,উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত মোয়াজ্জেম হোসেন মাসুদে’র বিকল্প নেই। আগামী দিনে সুযোগ পেলে দেশীগ্রাম ইউনিয়ন’কে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছেন। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মোয়াজ্জেম হোসেন মাসুদ’কে ঘিরে বাড়ছে দেশীগ্রাম ইউনিয়ন বাসীর প্রত্যাশা

আপডেট টাইম : ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬