সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

আ.লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব : মির্জা ফখরুল

আমরা প্রতিশোধের রাজনীতি ও আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না৷ যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, জামায়াত কয়েকটা দলসহ জোরজবরদস্তি তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়, আমরা এটা বুঝি না৷ এসব আমরা মেনে নেব না।

আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, আর পাগলামি করবেন না৷ জনগণের কাছে মাফ চান৷ এখনো মাফ চাননি৷ ছোট বাচ্চা-ছেলেগুলোকে গুলি করে মেরেছেন। আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না৷ শান্তির রাজনীতি করতে চাই। এজন্য আমরা নির্বাচন চেয়েছি৷

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

93
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব : মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৬:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫