নিজের বাসায় লালন-পালন করে বড় করা ৬টি খরগোশ যমুনা ইকোপার্কে হস্তান্তর করলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমাদের সময় ও জিটিভি’র জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ যমুনা ইকোপার্কের বন কর্মকর্তা রফিকুল ইসলামের হাতে ৬টি খরগোশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি।
এ সময় আমিনুল ইসলামের মা, স্ত্রী ও একমাত্র মেয়ে উপস্থিত ছিলেন।
সোমবার এক ফেসবুক পোস্টে সাংবাদিক আমিনুল ইসলাম লেখেন “আজ বিকেলে আমার পৃথিবী পরিবারকে নিয়ে গিয়েছিলাম সিরাজগঞ্জ যমুনা ইকোপার্কে। নিজ হাতে লালন পালন করে বড় করা ৬ টি খরগোশ পার্কের দায়িত্বে নিয়োজিত বন কর্মকর্তা রফিকুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করি। বনের পশু বনেই সুন্দর। এ এক অন্যরকম মায়া,,,, ভালো থাকিস তোরা।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 




















